শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনা খানম নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন শাহিনা খানম নিলু। দুপুর ১টার দিকে বাড়ির পাশের দুজন মহিলা নিলুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের ছোট বোন নাছিমা খানম বলেন, বোনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি। হত্যাকান্ডে আমার ভগ্নিপতির (নিহতের স্বামী) আত্মীয়স্বজনরা জড়িত থাকতে পারে বলে ধারনা করছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত বলতে পারব। মরদেহ উদ্ধার করে পাবনায় ময়না তদন্তের জন্য পাঠারো হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করার জন্য জোর তদন্ত চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023