শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের মেয়ে আলিয়া। তার পর সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যান, আর ফিরে তাকাতে হয়নি তাকে। গত কয়েক বছরে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘কপূর অ্যান্ড সন্স’-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরও আলিয়া জানেন না, তার বার্ষিক আয় কত!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলে চমকে দিয়েছেন নায়িকা। তিনি জানান, প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই চেক মা সোনি রাজদানের হাতে তুলে দিয়ে আলিয়া বলেছিলেন, ‘এই সব তুমিই সামলাও।’ মেয়ের অনুরোধে সেই দায়িত্ব নিয়েছিলেন সোনি। আলিয়া জানান, এখনো তিনি তার অ্যাকাউন্ট নিজে চালান না। অনেক দিন মা দেখাশোনা করেছেন, এখন কর্মচারী আছেন।

এর পরই আলিয়া বলেন, ‘সত্যিই জানি না, আমার ব্যাংক ব্যালান্স কত। টাকাপয়সার হিসাব আমি কোনও দিন রাখিনি। সামলাতে পারি না এসব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023