শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই যোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির একাধিক সীমান্ত পোস্টে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।

যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সাথে যুক্ত কি না তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিন জন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।

সানা বলেছে, আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত একটি সামরিক ফাঁড়িতে যেকোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেয়া হবে।

এএফপি বলছে, তুর্কি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে সংঘর্ষ চলছে এবং মঙ্গলবার সিরীয় সীমান্তবর্তী কুর্দি-নিয়ন্ত্রিত শহর কোবানের কাছে এই হামলা চালানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ১৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরও বলেছে, এই অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023