শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে মিয়ানমারে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়ার বাড়ানোর ঘোষণা দিয়েছে সামরিক সরকার। আরও ৬ মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ‘সর্বসম্মতভাবে সমর্থন’ করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন।

জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া’।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সু চি’র সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। বন্দি করায় সু চিসহ অন্যান্য রাজনীতিকদের।

দুর্নীতিসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগে এনে মামলা করা হয়েছে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে। যার সবগুলো রায় সু চি’র বিরুদ্ধে গেলে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাকে।

সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ। ক্ষমতায় বসার পর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে দুই হাজারের বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023