শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অর্পিতার ফ্ল্যাট থেকে পাঁচ কেজি স্বর্ণসহ ৩০ কোটি টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ৩০ কোটি টাকাসহ ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে টাকা গোনা শেষ হয়।

এরপর ইডির অন্যান্য প্রক্রিয়া শেষে সকাল ৬টার দিকে নগদ অর্থসহ অন্যান্য জিনিস জব্দ করা হয়। পরে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার জিনিসের একটি তালিকাও আবাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

ওই আবাসন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লাখ। এছাড়াও ছিল ৪ কোটি ৩১ লাখ টাকার মূল্যের গহনা, জমির দলিল, হার্ড ডিস্ক ইত্যাদি।

উদ্ধার অর্থ ছিল ওয়ারড্রব, বিছানার নিচে ও বাথরুমের ভেতরে। ইডি হেফাজতে থাকা অর্পিতা ও শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে চাইবে আর কোথায় কি সম্পত্তি ও নগদ অর্থ আছে।

ইডির এমন অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, অভিনেতা মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ করে বেড়াচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023