শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় পাবলিক সার্ভিস দিবসে র‌্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

‘জনসেবার জন্য প্রশাসন আপনার পাশে সর্বক্ষণ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসন এ আয়োজন করে।

র‌্যালি শেষে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তোছাদ্দেক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটি এম নুরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা-দারিদ্র ও বাসস্থানহীনমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বপ্ল উন্নয়নের দেশ থেকে মধ্যম উন্নয়নের দেশে পরিনত হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের সকল কর্তকর্তা-কর্মচারীকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023