শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁয় ১৭০ বস্তা চাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামের আব্দুর রব নামের এক ব্যক্তির বাড়ি থেকে ওএমএস’র ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। তবে এ ব্যাপারে ডিলার বা ওই বাড়ির মালিককে আটক করতে পারেনি পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওএমএসের ডিলার আবু সাঈদ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জোহার ভাতিজা। ডিলার আবু সাঈদ সরকারিভাবে ওএমএসের চাল বিক্রি না করে ১৭০ বস্তা গোপনে তার শ্যালক আব্দুর রবের বাড়িতে মজুদ করে রাখে। গ্রামবাসীরা জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার সময় ওই বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে এসে ওই বাড়ি থেকে ১৭০ বস্তা চাল উদ্ধার করে। তবে ওই বাড়ির মালিক ও ডিলার কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023