শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

স্ত্রীকে নিয়ে ‘বাজে মন্তব্য’, রাগে তিন সহকর্মীকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ভারতের এক পুলিশ সদস্য তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। তার অভিযোগ, সহকর্মীরা তার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তাই রাগের বশে গুলি চালিয়েছেন সহকর্মীদের ওপর। রাজধানী দিল্লিতে কর্মরত আছেন ওই অভিযুক্ত পুলিশ সদস্য।

গতকাল সোমবার দিল্লির হায়দারপুরের একটি পানির ট্যাংকির কাছে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে আত্মসমর্পণও করেন অভিযুক্ত প্রবীণ রাই। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিকিম পুলিশের ওই সদস্যরা রিজার্ভ ফোর্স হিসেবে দিল্লিতে পানির ট্যাংকির নিরাপত্তায় ডিউটিরত ছিলেন। প্রবীণ রাইয়ের বাড়ি ভারতের সিকিম রাজ্যে বলে জানা গেছে।

ভারতীয় পুলিশের ডেপুটি কমিশনার প্রণব ত্যায়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিকিম পুলিশের তিনজন গুলিবিদ্ধ। দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিজের স্ত্রীর সম্পর্কে ‘অনাকাঙ্খিত বিষয়ে’ মন্তব্য করে মানসিকভাবে আঘাত করায় সহকর্মীদের গুলি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন প্রবীণ রাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023