শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সোমবার থেকে তা কার্যকর হচ্ছে। স্থানীয় সময় রোববার রাতে এ ঘোষণা দেওয়া হয় বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

শ্রীলঙ্কা সরকারের নোটিশে বলা হয়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ঠিক রাখা এবং মানুষের কাছে জীবনধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া স্বাভাবিক রাখতে রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো। আগামীকাল মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১২ জুলাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহে। সে সময় দেশটির একটি প্রদেশে কারফিউও জারি করা হয়।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান।

এর আগে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023