শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখা উচিত : রাজনাথ সিং

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

পাকিস্তানের নাম না নিয়ে কলকাতায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘আমাদের একটি প্রতিবেশী দেশ ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণ মানসিকতায় আচ্ছন্ন। তারা নিজেরাই এর জন্য ভুগছে।’ খবর দ্য হিন্দুর।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে শুক্রবার ওই অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের আত্মবিশ্লেষণ করা উচিত এবং ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী (বাংলাদেশ) থেকে অনেক কিছু শেখা উচিত।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করেছে এবং আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথ নিয়েছে। বাংলাদেশ যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়নের সূচনা করেছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’
এ অঞ্চলে বাংলাদেশ নিজের একটি পরিচয় তৈরি করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে বাংলাদেশ আরও উচ্চতায় পৌঁছাবে। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কানেক্টিভিটি এবং নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023