শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মারা গেলেন ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ম্যানহাটনে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ইভানা ট্রাম্পের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ইভানা ট্রাম্পকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সাবেক স্ত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে ট্রাম্প তার প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্ট করেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।’

তিনি আরও লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ইভানা।

এ পর্যন্ত তিনবার বিয়ে করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভানা ট্রাম্প ছিলেন তার প্রথম স্ত্রী। ১৯৯৩ সালে বিয়ে হয় তাদের। ইভানা ছিলেন চেক প্রজাতন্ত্রের একজন মডেল। ১৯৯৯ সালে বিচ্ছেদ হয় তাদের।

২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023