শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, ৩ আসামির ফাঁসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। রায়ে একজনকে খালাস দেয়া হয়েছে। খালাস পাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহমদ হাজারী বলেন, নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন দণ্ডিতরা।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023