শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

৩৫ জেলায় ছড়িয়েছে করোনা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস ক্রমেই বিস্তৃত হচ্ছে। দেশে নতুন করে আরো চারটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলাগুলো হলো লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি। এ নিয়ে মোট ৩৫টি জেলায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

 

আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য দিয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে যা মোট শনাক্তের প্রায় ৫০%। আবার ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩৫% রোগী।

নতুন যে চার জেলায় সংক্রমণ হয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে আইইসিডিআর দেখতে পেয়েছে যে যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে তারা গত এক সপ্তাহে ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে ওইসব এলাকায় গিয়েছিলেন। এমন অবস্থায় ভ্রমণ না করার আহ্বান জানান মিসেস ফ্লোরা।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। মৃত্যুর মোট সংখ্যা ৩৪। যে ৪ জন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী।

 

এরমধ্যে ৩০ থকে ৪০ বছর বয়সী রয়েছেন দুই জন। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজনই ঢাকার বাসিন্দা।

করোনাভাইরাস শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী। এরমধ্যে ৬২ জন ঢাকার বাসিন্দা। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন তিন জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯।

গত ২৪ ঘণ্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪০টি। গতকালের কিছু নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023