শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দেশ ছেড়েছেন গোতাবায়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব এখন কার হাতে?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২

বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়েছেন বলে খবর বেরিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে তিনি বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। প্রশ্ন উঠেছে, গোতাবায়ার অনুপস্থিতিতে প্রেসিডেন্টের দায়িত্ব এখন কে সামলাবেন?

প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়ার হাতে প্রচুর নির্বাহী ক্ষমতা ছিল। দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন তিনি। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করা উচিত। কারণ তিনি সংসদে প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে বিবেচিত হন।

কিন্তু রাজাপক্ষে পরিবারের ঘনিষ্ঠ রণিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় ততটা জনপ্রিয় নন। এছাড়া রণিল জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন। যদিও কবে করবেন সেটি জানাননি।
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনাও তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারেন। যদিও মানুষ রাজাপক্ষের সহযোগী স্পিকারকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবে কী না; সে বিষয়ে সন্দেহ আছে।

মূল বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বলেছেন, তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চান। তবে তার যথেষ্ট জনসমর্থন নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023