শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগো নগরীর কাছে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে স্বাধীনতা দিবসের প্যারেডের কুচকাওয়াজ শুরু হওয়ার প্রায় ১০ মিনিট পর গুলির শব্দে আকস্মিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় আহতদের ছোটাছুটি করতেও দেখা যায়

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় দেখেছেন তারা।

শিকাগো নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চালাচ্ছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা এই ব্যাপারে কাজ করছেন। গোলাগুলির ঘটনার পর ২৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানায় তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023