৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

 

নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্যই রাজনীতি করেন। জাতির যে কোন দুঃসময়ে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল। অতীতের ন্যায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসের এ বৈশ্বিক সমস্যাও জাতি কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ।

 

বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রীর এরূপ যুগান্তকারী ও রাষ্ট্রনায়কোচিত প্রণোদনা ঘোষণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ প্রণোদনা ঘোষণার ফলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023