শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে ঈদের ছুটি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ রবিবার ছুটি শুরু হচ্ছে। আর সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হচ্ছে আগামীকাল সোমবার। গতকাল শনিবার ছুটি শুরু হয়েছে মাদ্রাসায়।

মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি থাকবে ১৯ জুলাই পর্যন্ত। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে স্কুল বন্ধ থাকবে ১৫ দিন। কলেজ ও মাদ্রাসায় ঈদের ছুটি ১৪ জুলাই পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে ২৮ জুন। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমার ছুটি মিলিয়ে ১৬ জুলাই পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে।

ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাবর্ষপঞ্জি অনুযায়ী ছুটি ঘোষণা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023