শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে ক্লাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

করোনা সংক্রমণ উর্ধ্বমূখী হওয়ায় আবারও শ্রেণিকক্ষে পাঠ দান বন্ধ হতে পারে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইছেন করোনার অজুহাতে যেন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ না হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার কারণে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়েছে। যেকারণে আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি বেশি খারাপ হলে শিক্ষার্থীদের ক্লাসে না ফিরিয়ে আবারও অনলাইনে পাঠ কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের উপর।

অন্যদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের বদলে অনলাইনে ক্লাস কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস কার্যক্রম আবারও শুরু করেছে অনলাইনে।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যান পরিচালক ড. মো. মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, করোনার কারণে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। শুধুমাত্র এক সপ্তাহের জন্য স্নাতকোত্তর পর্যায়ে যে ক্লাস চলবে তা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিটা ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে। কারণ ঈদের জন্য এরইমধ্যে বুয়েটের প্রকৌশল বিভাগ ছুটিতে গেছে।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023