শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

নন্দীগ্রাম পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।

পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনা করেন পৌরসভার সচিব আব্দুল বাতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023