শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

পদ্মা সেতুর টোলপ্লাজায় গাড়ির চাপ নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুতে গতকাল সোমবার থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ কারণে আজ মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় গাড়ির চাপ নেই বললেই চলে। সেখানে আজ হাতে গোনা কয়েকটি বাসকে টোল দিতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় আজ মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য যানবাহন পদ্মা সেতুর উপর দিয়ে পার হতে পারছে।

এ সময় দুর্ঘটনার পর থেকে টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এর আগে গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারান। এ ছাড়া এই সেতু দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। যার ফলে সোমবার ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023