বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে ‘বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসন’র বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেটে বন্যা দুর্গতদের পুনর্বাসনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।

এর আগে, বন্যাকবলিত নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার দিকে হেলিকপ্টারে ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সেখান থেকে সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী।

সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৯টা ৫৮ মিনিটে লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023