শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিরিয়ায় বাসে হামলায় নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

সিরিয়ায় বাসে হামলায় ১১ সেনা সদস্য এবং দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিন সেনা সদস্য। সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাক্কায় এ ঘটনা ঘটে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স ও আল-জাজিরার।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আল-জিরা এলাকায় রাক্কা-হোমস মহাসড়কে একটি ‘বেসামরিক বাস’ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে ১৩ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, হামলার শিকার বাসটি সামরিক যান। যুদ্ধ-বিগ্রহ পর্যবেক্ষক এ সংস্থাটি জানিয়েছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) বা আইএসআইএসের সদস্যরা আল-রাক্কা মরুভূমির জাবাল আল-বাশারি এলাকায় ওই সামরিক যানে হামলা করেছে।
এ ঘটনায় বেশ কিছু লোক গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে এসওএইচআর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023