শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশি ছয় ধর্মীয় বক্তাসহ সাতজন ভারতের কালো তালিকায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

সংগীতশিল্পীকে কালো তালিকাভুক্ত করেছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাতজনের ভিসার অপব্যবহার এবং ভারত বিরোধী বক্তব্য দিয়ে ওই দেশের মানুষকে উসকানি দেয়ার অভিযোগ এনে তাদের পাসপোর্ট কালো তালিকাভুক্ত করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং আসামের বহুল প্রচারিত দৈনিক দ্য সেন্টিনেলের পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে তারা হলেন- জালাল উদ্দীন উসমানী, মুফতি হোসাইন আহমাদ, আবু তাহের, মো. জাকারিয়া, খাজা বদরুদ্দোজা হায়দার এবং সংগীতশিল্পী মুনিয়া মুন। বাকি একজনের নাম জানা যায়নি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশিরা আসামসহ ভারতের বিভিন্নস্থানে আপত্তিজনক কর্মকাণ্ড করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আসাম সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসাম সরকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্র সরকারের সঙ্গে ওই ৭ বাংলাদেশির ব্যাপারে কথা বললে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেয়।

ওই ৬ বাংলাদেশি ধর্মীয় বক্তা সাধারণত টুরিস্ট বা মেডিকেল ভিসায় ভারত সফর করতেন। তারা একাধিকবার ভারতে গিয়েছেন এবং সেখানে স্থানীয়দের মধ্যে ক্ষতিকর বিষয় প্রচার করেছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। আর সংগীত শিল্পী মুনিয়া মুন ভারতের টুরিস্ট ভিসার শর্ত ভঙ্গ করেছেন বলেই তার ভিসা বাতিল করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যেসব ব্যক্তি টুরিস্ট ভিসায় ভারতে আসেন তারা কোনো ধরনের ধর্মীয়, রাজনৈতিক এবং ব্যবসায়িক কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। এসব কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য বহুমুখী ভিসা প্রয়োজন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023