শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

যে ভাবেই হোক শ্রাবন্তীকে চান শান্ত খান!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২

অভিনেতা শান্ত খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘বিক্ষোভ’। পরিচালনায় শামীম আহমেদ রনি। প্রযোজনায় শান্ত খানের বাবা সেলিম খান। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সেখানে ফুটে উঠেছে শান্ত খান ও শ্রাবন্তীর অনস্ক্রিন রসায়নের ঝলক। যে ভাবেই হোক শ্রাবন্তীকে নিজের করে পেতে চান শান্ত খান! নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবিটি। শান্ত খানকে দেখা যাবে এক শিক্ষার্থীর ভূমিকায়। যে নিরাপদ সড়কের জন্য লড়াই করছেন। শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমার শ্যুটিং। করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। ২০২১ সালে এসে প্রকাশ পায় সিনেমার টিজার ও গান।

সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেবসহ দুই বাংলার একাধিক জনপ্রিয় শিল্পী। আগামী ১০ জুন বিগ বাজেটের এই সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে তাকে ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছিলেন টলি সুন্দরী। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। তিন বছর পর আবারও বাংলাদেশের সিনেমায় কাজ করতে দেখা যাবে শ্রাবন্তীকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023