শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

বগুড়ার শেরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা দশটা থেকে দুপুর একটার মধ্যে পৃথক এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (২) ও সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া মধ্যপাড়া গ্রামের এনামুল হকের ছেলে মহররম আলী (৩)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে ভাটরা উত্তরপাড়া গ্রামস্থ বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু আব্দুল্লাহ। একপর্যায়ে খেলার ছলে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার সন্ধান না পাওয়ায় পুকুরের মধ্যে শিশুটির পায়ের জুতা দেখে সন্দেহ হয়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামস্থ বাড়ির সামনে খেলা করার ছলে পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয় মহররম আলী। একপর্যায়ে বেলা একটার দিকে পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। সেইসঙ্গে দ্রুত সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, বেশকিছু সময় আগেই শিশুটি মারা গেছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023