শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৃষ্টি হতে পারে আট বিভাগে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২

রাজধানী ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ আট বিভাগের মধ্যে ছয় বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। রোববার সকালে এমনই তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি বলেন, আজকেও আমাদের ৪৩টি স্টেশনের মধ্যে ৩৬টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। তবে বাকি দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে।

এর আগে মে মাসে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৪ দিনের মধ্যে উল্লেখযোগ্য কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই। জলবায়ুগত পরিস্থিতি বিবেচনায়ও ১ জুন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023