শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বলিউডের তারকা-সন্তানদের দেখভাল করার পারিশ্রমিক কত জানেন?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বলিউডের তারকা-সন্তানদের দেখভাল করতে করতে ন্যানিরাও স্পটলাইটে চলে আসেন। তাদেরও ভক্ত, অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের মাসিক উপার্জন শুনলেও চমকে যেতে হয়। তারকাদের পারিবারিক ছবি কিংবা শিশুদের সঙ্গে অধিকাংশ ছবিতেই দেখা যায় কয়েকজন তরুণীকেও। কারা তারা?

কারিনা কাপুর-সাইফ আলি খানের দুই পুত্রকে সামলান এক ২৬ বছরের তরুণী, যার নাম সাবিত্রী। তৈমুরকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর থেকেই সঙ্গে আছেন তিনি। তারপর ছোট ছেলে জহাঙ্গীরের জন্মের পর তারও দেখভাল করেন সাবিত্রী। খুব স্বাভাবিকভাবেই, তিনিও এখন খান পরিবারেরই একজন। পারিশ্রমিক দেড় লাখ রুপি তো হবেই!

শহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান মিশা আর জৈনের দেখাশোনা করেন আর এক তরুণী, যিনি কারিনার বাড়িতেই আগে ন্যানি হিসেবে কাজ করতেন। শহিদ আর মীরা তাকে মাস গেলে মাইনে দেন ৮০ হাজার রুপি।
তবে সবাইকে ছাপিয়ে গেছিলেন আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খানের ন্যানি। বছরে তার উপার্জন ছিল আড়াই কোটি রুপি। তবে আজাদ এখন ১০ বছরের ছেলে। তার ন্যানির প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু পেশা হিসেবে তারকা সন্তানদের লালন করা যে নেহাত মন্দ ব্যাপার নয়, সে কথাই অনেকে বলাবলি করছেন আজকাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023