শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে নার্সারির আড়ালে গাঁজা চাষ, মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

বগুড়ার শেরপুরে একটি নার্সারিতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৩টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নার্সারির মালিক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নার্সারির আড়ালে গাঁজা চাষ করছিলেন জামাল উদ্দিন।

স্থানীয় ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে বাগড়া কলোনি গ্রামের বসতবাড়ির উঠানে ২০ শতক জমিতে একটি নার্সারি গড়ে তোলেন জামাল উদ্দিন।সেখানে রকমারি ফলদ ও বনজ গাছের চারা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, ভালো ফলনের আশায় ওই ব্যক্তি নার্সারি পরিচর্যা করেন। তবে কিছু গাছ নিয়ে সন্দেহ ছিল স্থানীয়দের। পরে অভিযানে গিয়ে এগুলো গাঁজা গাছ বলে নিশ্চিত হয় পুলিশ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023