শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দেশে শিক্ষার মান ভালো: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝি না এই অর্থে যে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অনেক রকমের কতগুলো ফ্যাক্টর কাজ করে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চশিক্ষার মান ততটা খারাপ নয়। দেশের শিক্ষার মান ভালো, তবে আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে।

কথাগুলো বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অনেক রকমের কতগুলো ফ্যাক্টর কাজ করে। আমাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের গবেষণায় কাজ করছে। শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা যেমন দেখা হয় তেমনি কত পাবলিকেশন হয়েছে, বিদেশি শিক্ষক ও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আছে কি না তা দেখা হয়। পাশাপাশি এমন বেশ কিছু ফ্যাক্টর থাকে। এরকম বেশ কিছু বিষয়ে হয়তো আমরা আগে মনোযোগী ছিলাম না।’

তিনি বলেন, ‘এখন র‌্যাংকিংয়ের বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন আরও বেশি মনোযোগী হচ্ছে। আমি আশা করি আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক ভালো করবে।’

পরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাফাজ্জল হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023