শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মারিউপোল এখন ‘স্বাধীন’, ঘোষণা পুতিনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলকে ‘স্বাধীন’ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের এ শহরকে মুক্ত করতে অবশেষে তারা সফল হয়েছেন। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানায়।

রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে তারা লিখেছে, মারিউপোলকে সফলভাবে স্বাধীন করতে পেরে তিনি গর্বিত। ইউক্রেনের এ শহরটিতে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করার নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এ মারিউপোল। এ শহরের দখল রাখতে চেয়ে বুধবার পর্যন্ত প্রাণপণ লড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু শেষপর্যন্ত সফল হতে পারেননি তারা।

বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেস্চুক জানান, শহরের নারী এবং শিশুদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যেই ইউক্রেনের বন্দরনগরীর দখল নিয়েছে রুশ সেনারা। তাই ঝুঁকি না নিয়ে দ্রুত মারিউপোলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023