শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে বগুড়ার নন্দীগ্রামে গাছে ডাল ভেঙ্গে মাথায় পড়ে রেজাউল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও ঝড়ে বোরো ধানও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার উপর দিয়ে মৌসুমের প্রথম কাল বেশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে মারা যাওয়া রেজাউল হোসেন ওরফে এজু নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে।
উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) কামরুজ্জামান জানান ভোর রাতে ঝড় বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরী করা লাড়কি ঘরে উঠানোর কাজ করছিল। এসময় সজিনা গাছের একটি মোটা ডাল ঝড়ে উড়ে এসে রেজাউলের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023