শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পাকিস্তান মুসলিম লিগ-(নওয়াজ) নেতা শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আজ (সোমবার) বসছে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন। এতে শেহবাজ হতে যাচ্ছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল
রোববার তিনি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন। এক্ষেত্রে শেহবাজের প্রধানমন্ত্রী হওয়া এখন অনেকটাই নিশ্চিত।

স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। খবর দ্য ডন অনলাইনের।

৭০ বছর বয়সী শেহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি।

সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023