শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইমরানের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

পাকিস্তানের পার্লামেন্ট থেকে দেশটির সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করতে পারেন বলে খবর পাওয়া গেছে। সূত্রের বরাত দিয়ে সোমবার জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ইমরান খান বলেছেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমরা অ্যাসেমব্লিতে বসবো না।’

ইমরানের দল পিটিআইয়ের (তেহরিক-ই ইনসাফ- পাকিস্তান) পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ দলের আইনপ্রণেতাদের নিয়ে ইমরান জরুরি বৈঠক করেন।

বৈঠকে ইমরান খান বলেন, পিটিআই সেই লোকদের সাথে পার্লামেন্টে বসবে না যারা পাকিস্তানকে ডাকাতি করেছে এবং যাদের ‘আমদানি করেছে বিদেশী শক্তি।’

তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে এ সরকার দেশ পরিচালনা করতে চায়, তাদের চাপে রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদের চলতে দেব না।’

তিনি বলেন, রোববার রাতে পুরো দেশ পিটিআইয়ের শক্তি দেখেছে।

সূত্র জানায় যে, পার্টির বেশিরভাগ সদস্য পদত্যাগ করার বিষয়ে ইমরান খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তারা জাতীয় পরিষদের সদস্য থেকেও দৃঢ়ভাবে বিরোধীদের মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন।

সূত্র জানায়, পিটিআইয়ের ওই বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে এরইমধ্যে পিটিআই সদ্য সাবেক হওয়া ইমরান খান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে মনোনীত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023