শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন-ঘাটাইলের গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহিদ (৮ মাস)।

এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাতিয়ায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তায়েবুল হোসেন। হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহিদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023