শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদের ছেলে শোয়েব মাহমুদ (৪৬)।

রবিবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কার্যসহকারি পদে চাকরি করেন। তার বন্ধু শোয়েব বগুড়া শহরের রানার প্লাজা নামক বহুতল ভবনের ইলেকট্রিশিয়ান। রবিবার সকালে তারা দু’জনে মোটরসাইকেল যোগে নওগাঁর পোরশায় যাচ্ছিলেন। সকাল সোয়া ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় থানা বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পলাশকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। প্রথমে মৃত দুই বন্ধুর মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023