শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বেরোনোর এই খবর জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনের সভাকক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার দুপুর ১টায় ঘোষণা করা হবে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

এর আগে গত শুক্রবার ( ১ এপ্রিল) দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিয়েছেন মোট ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

এবার সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

ভর্তি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। আর ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর মিলিয়ে মোট ১০০ নাম্বারের পরীক্ষা হয়েছে।

লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023