শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের ঘোষণা অঙ্কুশের?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

প্রেমিকা ঐন্দ্রিলা সেনের জন্মদিন ৩১ মার্চ, মাসের শেষ দিনেও উদযাপন করলেন বিরাট ভাবে অঙ্কুশ হাজরা। সেখানে ফ্রেমের ফাঁদে দেব অধিকারী, সোহম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মধ্যমণি অঙ্কুশ-ঐন্দ্রিলা। দেবের সঙ্গে এসেছিলেন রুক্মিণী মৈত্রও। এবং গুঞ্জন, ১১ বছর প্রেমের পরে দাম্পত্য জীবনে প্রবেশের কথা নাকি এ দিনই ঘোষণা করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

জন্মদিনের সকালে ঐন্দ্রিলার ‘কাছের বন্ধু’ বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সন্ধেয় বড় আয়োজন করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আমন্ত্রিত টলিউডের রথী-মহারথীরা। থাকবে খানাপিনার ঢালাও আয়োজন।

উদযাপনের সাক্ষী থাকতে অভিনেতা আমন্ত্রণ জানিয়েছিলেন সাংবাদিক বন্ধুদেরও। ছিপছিপে শরীরে উজ্জ্বল গোলাপি কাঁধখোলা পাশ্চাত্য পোশাক। এ ভাবেই জন্মদিনের সন্ধ্যেয় জমকালো ‘বার্থডে গার্ল’। অঙ্কুশের সাজেও সাহেবিয়ানা।

জন্মদিনের সকালেই টলিউডের ‘লাভ বার্ড’ যথারীতি চমকে দিয়েছেন অনুরাগীদের। ১১ বছরের ভালবাসার সঙ্গিনীকে মজা করে ‘গোরিলা’ সম্বোধন! তার পরেই চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন প্রকাশ্যে। হাসতে হাসতে দাবি, ১১ বছর এক সঙ্গে থাকার পরে এর বেশি আর কিছুই নাকি দেয়ার থাকে না!

তবে এ দিন অনেকেই আশা করেছিলেন, পার্টিতে বিয়ের ঘোষণা করলেও করতে পারেন তারা। সে রকম সত্যিই কিছু কি হয়েছে? জানা সম্ভব হয়নি। কারণ, মুখে কুলুপ অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023