শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবিসহ নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে চাকলমা বাজারে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিমন মাহমুদের উদ্যোগে এসংবর্ধনা প্রদান করা হয়।
ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সহ-সভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, যুগ্ম-সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, পৌর আ’লীগের সভাপতি বকুল হোসেন, সাধারন সম্পাদক শাহিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আকরাম হোসেন, শাজাহান আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারেক হোসেন। পরে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুন্ন করতে দেশ বিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023