শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম (৩৮) মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা থেকে ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়িতে এসেছিলেন। সকালে কাজে যোগ দিতে বাড়ি থেকে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হন। মহিপুর থেকে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় কভার্ডভ্যানটির চাকা তার মাথা ও মোটরসাইকেলের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023