শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর ট্রেলারেই ঝড়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার। ভারতের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত এই সিনেমাটির জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন দর্শক। রবিবার (২৭ মার্চ) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল হ্যান্ডেল থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির ট্রেলার এর পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ‘বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন।

প্রকাশ্যে আসা ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই ছিল অ্যাকশন। আর তাইতো আসন্ন ছবিটির ট্রেলারে ঝড় উঠেছে নেটমাধ্যম সহ দর্শকদের মাঝে। পাশাপাশি নেটদুনিয়ায় প্রশংসাও পাচ্ছে ট্রেলারটি।

যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের। সেই প্রতীক্ষাই এখন ফুরোনোর পথে।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023