শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

২০ রমজান পর্যন্তই খোলা থাকছে প্রাথমিক, পরিপত্র জারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

শিক্ষকদের সমালোচনার পরও আগামী ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস কার্যক্রম। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে।

উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো।

এর আগে গত শনিবার নিজ এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে আগামী ২০ রমজান পর্যন্ত চলবে সরকারি প্রাথমিকের ক্লাস কার্যক্রম।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, একে তো প্রাথমিকে বদলি কার্যক্রম দু’বছরের বেশি সময় ধরে বন্ধ। করোনার সময় ক্লাস না হলেও শিক্ষকরা বসে ছিলেন না। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, মোবাইলে পাঠদান, বাড়ি বাড়ি খবর নেয়া থেকে শুরু করে প্রতিদিন স্কুলেও যেতে হয়েছে। এরপর মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন।

২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখলে নারী শিক্ষকরা বিড়ম্বনায় পড়বেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা মাহবুবর রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক ২০ রমজান পর্যন্ত খোলা থাকলে কোন বাধা নেই (২/৩ জনের বেশি নারী শিক্ষক নেই)। তবে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখলে নারী শিক্ষকদের প্রতি অবিচার করা হবে।

কারণ হিসেবে তিনি জানান, রমজানে মাসে অফিস সময়সূচি সাধারণত সকাল ৯টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক ৬০ ভাগ কোটায় নিয়োগ পেয়ে বর্তমানে প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ নারী শিক্ষক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023