শিরোনাম :

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে ‘গণহত্যা’ বলবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বহু বছর ধরে চলা দেশটির সামরিক বাহিনী কর্তৃক চালানো সহিংসতা, নির্যাতন-নিপীড়নকে ‘গণহত্যা’ বলে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন স্থানীয় সময় সোমাবার যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়ামের এক অনুষ্ঠানে এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023