শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে জানাজা নামাজে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে জানাজা নামাজে যাওয়ার সময় ব্যাটারী চালিত ভ্যানের সাথে সংর্ঘষে আবু জাফর (৫০) নামের একজন মটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু জাফর নন্দীগ্রাম এলাকার ফোকপাল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, আবু জাফর মটরসাইকেল যোগে নিমগ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে দামগাড়া নামকস্থানে বিপরীতমুখী একটি ব্যাটারী চালিত অটো ভ্যানের সাথে সংর্ঘষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় খাদিজা বেগম (৩০) নামের একজন ভ্যানযাত্রী ভ্যানযাত্রী মহাসড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে আবু জাফর মারা যান। নন্দীগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023