শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বাল্যবন্ধুর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

বাল্যবন্ধুর সঙ্গে প্রেমের গুজব নিয়ে এবার মুখ খুললেন শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি জানান, অক্ষৎ তার ছোটবেলার বন্ধু এবং সবচেয়ে কাছের বন্ধুও বটে। কিন্তু সেই সমীকরণেই ইদানীং ছাপ ফেলছে পাপারাৎজিরাদের ক্যামেরা।

জাহ্নবীর কথায়, গুজব ছড়িয়েছে, আমি আর অক্ষৎ নাকি তুমুল প্রেম করছি। এদিকে, সেই ভয়ে এখন আমার সঙ্গে কোথাও বেরোতেই চায় না সে। ওর মনে হয়, এই বুঝি কেউ ক্যামেরা তাক করে বসে আছে! বেরোলেই ছবি তুলে গুজব রটাবে।

রাতের অন্ধকারে জাহ্নবীদের বাড়ির দরজা থেকে বেরোচ্ছেন অক্ষৎ। এমন এক ছবি ভাইরাল হয়েছিল আগেই। তার নেপথ্যের গল্পও জানালেন জাহ্নবী। বলেন, বাবার জন্মদিন উপলক্ষে এসেছিল অক্ষৎ। নীচে অর্জুন ভাইয়ার বাড়িতে পাপারাৎজিরা ছিল। সেই ভয়েই ও এক কোণে ঘুপচিতে লুকিয়ে বসেছিল। শেষমেশ হুডি পরে অন্ধকারে বাড়ি থেকে বের হয়।

এর আগে ছোটবেলার বন্ধু অক্ষৎ রঞ্জনের সঙ্গে জমিয়ে প্রেম করছেন জাহ্নবী। এমনটাই শোনা যাচ্ছিল টিনসেল নগরীর আনাচকানাচে। দুজনকে তখন দেখাও যেত যত্রতত্র। মুম্বাইয়ের এখান-সেখানে ঘুরছেন, একত্রে যাচ্ছেন ছুটি কাটাতে। ছবি-ভিডিওর ছড়াছড়ি ছিল নেটমাধ্যমে। ফলে প্রেমের গুজব তৈরি হতেও বিশেষ সময় লাগেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023