শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠানোর ভাবনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

ইউক্রেন প্রেসিডেন্ট রুশ হামলা ঠেকাতে মিত্রদের কাছে যুদ্ধবিমান দরকার বলে জানিয়েছিলো। তার পরই আমেরিকান এফ-১৬ এর বদলে ইউক্রেইনে সোভিয়েত আমলের যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তি করা যায় কিনা, তা বিবেচনা করে দেখছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। রুশ বাহিনীর অগ্রগতির মধ্যে ইউক্রেইনকে সহায়তায় ভলোমিদির জেলেনস্কি ও তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার মধ্যে এক বৈঠকের পর হোয়াইট হাউস এ পদক্ষেপ নেয়ার কথা ভাবছে।

মার্কিন গণমাধ্যমকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি আমরা এবং আমাদের বাকি নেটো মিত্রদের সঙ্গেও আলোচনা করছি।

ইউক্রেইনের বিমানচালকরা সহযোগিতা হিসেবে রাশিয়ার নির্মিত বিমানই চেয়ে আসছিলো, কেননা তারা এ ধরনের বিমান চালাতেই সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণ নিয়েছিলো।

ইউক্রেইনে পোল্যান্ড বিমান সরবরাহ করলে তার বদলে ওয়ারশকে কি দেয়া হবে, তার ওপরও সিদ্ধান্তের অনেকখানি নির্ভর করছে।

এর আগে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা হয়েছে। বাইডেন জেলেনস্কিকে ইউক্রেইনে নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে এবং অতিরিক্ত তহবিল নিশ্চিতে কংগ্রেসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন, জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023