শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

টিজারেই ঝড় তুলেছে ‘টাইগার ৩’, মুক্তি ঈদে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

দীর্ঘদিন ধরেই ভক্ত অনুরাগীরা অপেক্ষায় ছিলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার ৩’ নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এলো ছবিটির টিজার। এক মিনিটের টিজারে দেখা দিয়েছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান, আর তাতেই ঝড় বইছে নেট দুনিয়ায়।

টিজার শেয়ার করে ‘টাইগার ৩’-এর মুক্তির ঘোষণাও করলেন সালমান খান। এ নায়ক টুইট করে লিখেছেন, টাইগার ইজ অলওয়েজ রেডি। থিয়েটারে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি, একথাও তিনি জানিয়েছেন। আগামী বছরের ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া৷

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘টাইগ্রেস’, আরেকজন লিখেছেন ‘জোয়া, টাইগার ফিরে এসেছেন।’

‘টাইগার ৩’ ছাড়াও তারা অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সালমান-ক্যাটরিনা। এই জুটিকে শেষবার ২০১৯ সালে ‘ভারত’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023