শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৪০৬

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে।

একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪০৬ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ২ ও সিলেটে ২ জন মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২৫ হাজার ৭০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭টি নমুনা।

মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি।

এছাড়া নতুন করে ৬ হাজার ৯৩৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023