শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নতুন ইসিতে সম্ভাব্য যারা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য, নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তি খুঁজে বের করতে কাজ করছে সার্চ (অনুসন্ধান) কমিটি। তবে কারা আসতে পারেন নতুন কমিশনে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে সার্চ কমিটির কাছে এরই মধ্যে নামের তালিকা জমা দেওয়া হয়েছে। এতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত জেলা জজ, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিবের নাম শোনা যাচ্ছে। সিইসি পদে এ দুই পেশার বাইরে অন্য কারও নাম তেমনভাবে আলোচনায় আসেনি। তবে চার কমিশনারের পদে আলোচনায় রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত মুখ।

২০১৭ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিক দল তরীকত ফেডারেশনের তালিকায় ছিল বর্তমান সিইসি কে এম নূরুল হুদার নাম। এবারও সার্চ কমিটিতে সরকারের অনুসারী ছোট রাজনৈতিক দলগুলো নাম জমা দিয়েছে। সে তালিকায় রয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া সাংবাদিক আবু সাঈদ খান ও ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে একাধিক দলের তালিকায়।

নাগরিক সমাজের তালিকায় রয়েছে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকত আলী, সুলতানা কামাল, ড. বদিউল আলম মজুমদার ও খালেদ শামসের নাম। আরও রয়েছে আবু আলম শহীদ খান, সাদেকা হালিম, স্বদেশ রায়, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, ড. জাফর আহমেদ খান, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নাম রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023