শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শীত আরও বাড়বে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

হুট করে সারা দেশে বৃষ্টি ও তা বিদায় নেওয়ার পরপরই সারা দেশে হাড়কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে।দেশের আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো- নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ থাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে প্রায় ৪ ডিগ্রি। এ উপজেলার তাপমাত্রা গতকাল রোববারও ছিল দেশের মধ্যে সবচেয়ে কম; ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023