শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় দুই কলেজকে ‌‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদরের হাজী জয়নাল আবেদীন কমার্স কলেজ ও সারিয়াকান্দি উপজেলায় আবদুল মান্নান সরকারি মহিলা কলেজকে ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ ঘোষণা করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা অসম্ভব ও কেউ নির্দেশ অমান্য করে বাহিরে ঘোরাঘুরি তাদের এটি দুই প্রতিষ্ঠানে রাখা হবে।

 

জানা গেছে, প্রবাসী বা বিদেশ ফেরত জনগণকে হোম কোয়ারেন্টিনে রাখা শুরু হওয়ার পরই বগুড়া সদরের রাজাপুর এলাকায় হাজী জয়নাল আবেদীন কমার্স কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিন ঘোষণা করা হয়। মঙ্গলবার সারিয়াকান্দির আবদুল মান্নান সরকারি মহিলা কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিন হিসেবে প্রস্তুত করা হয়েছে। দুপুরে সেনা সদস্যদের একটি টিম কলেজটি পরিদর্শন করেন। এসময় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সারিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার বিকাল পর্যন্ত বিদেশ ফেরত ২০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের কারণে সাধারণ মানুষ যেন আক্রান্ত না হয়, সেজন্য মহিলা কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীরা ঠিকমতো ঘরে থাকছেন না। অনেকে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। তাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রস্তুত করা হচ্ছে। কোনও প্রবাসীর বাড়িতে থাকার মতো পরিবেশ না থাকলে বা কেউ নির্দেশ অমান্য করলে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এনে রাখা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023